OUR STORY

একটা প্রশ্ন থেকে ZapRoute-এর শুরু —

"ওইদিনের জমা দিয়ে যাওয়া পাসপোর্টটা এখন কোথায়?"

উত্তরটা খুঁজতে গিয়ে একটা এজেন্সি মালিককে দেখেছিলাম চারটা WhatsApp গ্রুপ, দুইটা এক্সেল শিট আর একটা রেজিস্টার খাতা হাতড়াচ্ছেন। প্রতিটা প্রার্থীর জন্য এই খোঁজাখুঁজি দিনে বহুবার হয় — পাসপোর্ট কোথায়, ভিসা কতদূর, কোন পেমেন্টটা বাকি। ZapRoute বানানো হয়েছে যাতে এই প্রশ্নের উত্তর এক ক্লিকে পাওয়া যায়।

FROM

"ভাই, একটু চেক করে জানাচ্ছি"

TO

একটা সার্চ, তাৎক্ষণিক উত্তর

এজেন্সি ও পার্টনারের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রতিদিনের কাজে

রিক্রুটিং, ফাইন্যান্স আর হজ্জ টিম একই প্ল্যাটফর্মে কাজ করে।

৩টি

মূল মডিউল — হিসাব-নিকাশ, রিক্রুটমেন্ট ও হজ্জ ব্যবস্থাপনা

৯৯.৯%

সব এজেন্সি স্তরে নিশ্চিত আপটাইম এসএলএ

৫ মিনিট

নতুন এজেন্সির জন্য গড় সেটআপ সময়

WHY ZAPROUTE

এজেন্সির আসল কাজের জন্য বানানো।

প্রতিটা ফিচার বাংলাদেশি রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বাস্তব প্রয়োজন থেকে ডিজাইন করা — প্রার্থী প্রসেসিং থেকে হজ্জ গ্রুপ ব্যবস্থাপনা পর্যন্ত।

স্থানীয় বাস্তবতা বুঝে তৈরি

BMET রেজিস্ট্রেশন, PDC চেক আর দেশীয় নিয়ম মাথায় রেখে বানানো। এজেন্সি যেভাবে আসলে কাজ করে, ZapRoute সেভাবেই সাজানো।

সবসময় আপডেটেড

নথির মেয়াদ শেষ হওয়ার আগেই সতর্কতা, তাৎক্ষণিক WhatsApp নোটিফিকেশন আর PDC অ্যালার্ট — এজেন্সি সবসময় এক ধাপ এগিয়ে থাকে।

একাধিক শাখা, এক ড্যাশবোর্ড

ঢাকা, চট্টগ্রাম, সিলেট — প্রতিটা শাখা স্বাধীনভাবে কাজ করে, আর হেড অফিস সবকিছু একটাই সমন্বিত ড্যাশবোর্ডে দেখতে পায়।